Sunday, 7 June 2015

এপ্রিল সংখ্যা






সম্পাদকীয়-

অধিকাংশ মানুষই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে জীবন-সংসারের প্রয়োজনে একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে যায়। ড. মীজান রহমান ছিলেন তার থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ। দেহবসানের আগ পর্যন্ত তিনি নিজের পরিবার, আত্মীয়-স্বজন এবং সমাজের জন্যে নিরলসভাবে কাজ করে গেছেন। উল্লেখ্য ড. মীজান রহমান ৫ জানুয়ারি ২০১৫ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অটোয়া সিবিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বাংলা ভাষাভাষী অভিবাসীরা হারালো একজন অভিভাবককে। পেশায় গণিতজ্ঞ হলেও ড. রহমান উত্তর আমেরিকার বাংলাভাষাভাষীদের কাছে পরিচিত ছিলেন একজন পাঠকনন্দিত লেখক হিসেবে। মূলতঃ অভিবাসী বাঙালি সমাজের নিত্যদিনের জীবন-সংগ্রামের কথাই ছিল তাঁর লেখার বিষয়। তিনি তাঁর সুনিপুণ লেখার মাধ্যমে ব্যক্ত করেছেন মতামত—দিয়েছেন দিকনির্দেশনা। ড. মীজান রহমানের এই আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আশ্রমের এই সংখ্যাটিতে আশ্রমের পাঠক, লেখক, বন্ধু-বান্ধব এবং তাঁর নিজের কিছু প্রকাশিত-অপ্রকাশিত লেখা সংযোজন করা হল।

জয়তু লেখক ড. মীজান রহমান।

কবির চৌধুরী

অটোয়া, এপ্রিল ২০১৫   

No comments:

Post a Comment